শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসি আক্তার(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু হাসি আক্তার ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি(তদন্ত) আল হেলাল মাহমুদ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে সহপাঠি চাচাতো ভাই আকাশ মিয়া(১০) এর সাথে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান শিশু হাসি আক্তার(৮)। এসময় পানিতে ডুবে নিখোঁজ হন হাসি আক্তার। এরপর চাচাতো ভাই আকাশ মিয়ার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসি আক্তারকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com