শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে জিসান বাবু নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম কালপানি বজরা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত জিসান ওই গ্রামের নুর ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নিজ বাড়িতে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জিসান বাবু বাইরে খেলা করছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পিছনে পুকুরের পানিতে জিসান বাবুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com