শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

উলিপুরে নিজ জমিতে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

উলিপুরে নিজ জমিতে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতের আগাছা (নিড়ানি) পরিস্কার করার সময় বিদ্যুৎপৃষ্টে এমদাদুল হক(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমদাদুল তবকপুর ইউনিয়নের জহুরিয়া পাড়ার পনির উদ্দিন মাস্টারের ছেলে।

জানা গেছে, শনিবার (২৪ আগস্ট) দুপুরে তবকপুর ইউনিয়নের কাজলডাঙ্গা এলকায় নিজ ধান ক্ষেতের আগাছা(নিড়ানি) পরিস্কার করার সময় জমিতে পড়ে থাকা সেচ পাম্পের তারে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন এমদাদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, এমদাদুল হককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com