শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

উলিপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

উলিপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী, উপজেলা কৃষি অফিসার মো. মোশারফ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার তারিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু, কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উলিপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ১২ টি স্টলে কৃষি মেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com