শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

উলিপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

উলিপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহানারা বেগম(৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা খামারপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূ ওই এলাকার অটোরিকশা চালক আহিদুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে চার্জে দেয়া অটোরিকশার সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুই সন্তানের জননী জাহানারা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই জাহানারা বেগম নামের ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com