শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

আদিতমারীতে নববধূর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইয়াসমিন বেগম(১৯) নামে এক নববধূ গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে নববধূর বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ইয়াসমিন উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামের সাহেব আলীর স্ত্রী। তিনি পাশের গ্রাম মাঝিপাড়ার আশরাফুল আলমের মানুষিক ভারসাম্যহীন মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর ইয়াসমিন ও সাহেব আলীর বিয়ে হয়। বিয়ের পর চাকুরীর সুবাদে ঢাকার একটি হাফেজিয়া মাদরাসায় থাকত সাহেব আলী। মাঝে মধ্যে ছুটিতে এলে ইয়াসমিন স্বামীর বাড়িতে গেলেও প্রায় সময় বাবার বাড়িতে অবস্থান করত। ছোটবেলা থেকেই মানসিক ভাবে বিকারগ্রস্থ ছিলেন ইয়াসমিন। রোববার(১৪ অক্টোবর) রাতে খাওয়া শেষ করে বাবার বাড়িতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন ইয়াসমিন। মধ্যরাতে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। সোমবার (১৫ অক্টোবর) সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।

স্থানীয়দের খবরে দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com