শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

আকাশপথে কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আকাশপথে কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে ২০১৬ সাল থেকে। তবে এ নিষেধাজ্ঞা যুক্তরাজ্য দ্রুত প্রত্যাহার করবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্যে যাওয়ার আগে তৃতীয় কোনো একটি বিমানবন্দরে বাংলাদেশের কার্গো পরীক্ষা করে নেওয়া হচ্ছে।

এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৬ সালের মার্চে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। পরে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে একটি ব্রিটিশ কোম্পানিকে নিয়োগ দেয় সরকার।

এ বিষয়ে জনসন বলেন, তাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং অগ্রগতিতে তারা সন্তুষ্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com