শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা দৌলতদিয়ায় ব্রেক ফেল করে পদ্মা নদীতে বাস, প্রাণ বাঁচল ৪২ যাত্রীর: তদন্তে ২ কমিটি

সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের লাশ

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক:: পাঁচ দিন নিখোঁজ থাকার পর ইউরোপের বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপারের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। অস্ট্রিয়ার এই নারীকে হত্যার পর মরদেহ স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার ঘন জঙ্গলে পুঁতে রাখেন তার সাবেক প্রেমিক। গত সপ্তাহে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ভয়ংকর এই হত্যাকাণ্ডে অস্ট্রিয়া-স্লোভেনিয়া জুড়ে তীব্র ছড়িয়ে পড়েছে।

স্টাইরিয়ান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর একটি পার্টি থেকে ফেরার পর নিখোঁজ হন পাইপার। সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপ, ফ্যাশন ও গান–বিষয়ক কনটেন্টের জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

গণমাধ্যম বলছে, পার্টি শেষে এক বন্ধুকে বার্তা পাঠিয়ে বাড়ি ফেরার কথা জানান পাইপার। তবে অল্প সময় পর আরেকটি বার্তায় তিনি জানান— তার মনে হচ্ছে সিঁড়িঘরে কেউ লুকিয়ে আছে। এরপরই তার সন্ধান মিলছিল না।

প্রতিবেশীরা গণমাধ্যমকে জানিয়েছেন, সেদিন রাতে তার বাসা থেকে ঝগড়ার শব্দ শোনা যায়। এ সময় পাইপারের সাবেক প্রেমিককে তারা ওই ভবনের ভেতরে দেখেছেন বলে দাবি করেন। পরিবার ও সহকর্মীরা যোগাযোগ না পেয়ে পরদিনই তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেন।

পরে, ২৪ নভেম্বর স্লোভেনিয়ায় অস্ট্রিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে আগুনে পুড়তে থাকা লাল রঙের একটি গাড়ি উদ্ধার করে স্থানীয় পুলিশ। গাড়িটির মালিক ছিলেন পাইপারের সাবেক প্রেমিক পিটার এম। আগুনের কাছাকাছিই তাকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।

অস্ট্রিয়া পরে তাকে দেশে ফিরিয়ে নিতে অনুরোধ করে এবং স্লোভেনিয়া তাকে হস্তান্তর করে। তদন্তকারীরা বলেন, হত্যাকাণ্ডের পর তিনি প্রমাণ নষ্ট করতে সীমান্ত পাড়ি দিয়েছিলেন।

কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পিটার এম. তার সাবেক প্রেমিকাকে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, পার্টির পর তাদের মধ্যে তুমুল ঝগড়ার পর তিনি পাইপারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ স্যুটকেসে ভরে গাড়িতে করে নিয়ে গিয়ে স্লোভেনিয়ার মাজস্পার্ক এলাকার জঙ্গলে পুঁতে রাখেন।

২৮ নভেম্বর পুলিশ সেখানে অভিযান চালিয়ে স্যুটকেস উদ্ধার করে। তাতেই মিলেছে পাইপারের মরদেহ।

স্টাইরিয়ান স্টেট পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের ভাই ও সৎ বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনাটি গোপন রাখতে বা প্রমাণ নষ্ট করতে সহায়তা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com