শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

সারা দেশে নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত

সারা দেশে নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত

অনলাইন ডেস্ক:: চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকায় নৌপরিবহন অধিদফতরের কার্যালয়ে নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সাথে বৈঠকের পর এ ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কমডোর মাকসুদ আলম বলেন, ‘আলোচনার পর নৌযান শ্রমিকরা ধর্মঘট স্থগিত করে রাত থেকেই কাজে ফেরার ঘোষণা দিয়েছেন।’

জাহাজে সাত শ্রমিক খুনের ঘটনায় জড়িতদের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘শ্রমিকদের দাবি বিষয়ে আলোচনা হয়েছে এবং নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। আলোচনার পর তারা ধর্মঘট স্থগিতে রাজি হয়েছেন।’

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ‘আলোচনা শেষে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়েছে এবং রাত থেকেই শ্রমিকরা কাজে যোগ দেবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com