শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও দুইজন। একটি পিকআপ ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার ভোরে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আব্দুল হালিম (৪০) ও জামাল উদ্দিন (৩৫)। আহত গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়াকে (১৮) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি দেলোয়ার বলেন, ভোরে ভালুকা থেকে মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে হতাহতের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com