রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

শ্রীনগরে বিএনপির উদ্যোগে খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শ্রীনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীনগর বাইপাস এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশ্রাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন,
দপ্তর সম্পাদক শফিউল আলম আজম, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ, সদস্য রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ সহ আরও অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com