শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

লালমনিরহাটে ভটভটি ও গাঁজাসহ দুই যুবক আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটে একটি ভটভটি ও ৩০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। ২০ জানুয়ারি শনিবার সকালে সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই যুবক হলেন-কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আজোয়াটারী গ্রামের কোরবান আলীর ছেলে আজিজুল ইসলাম (২২) ও একই উপজেলার অন্তপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ভটভটি চালক আলমগীর হোসেন (২৮)।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড়বাড়ি এলাকায় রংপুরগামী একটি ভটভটি আটক করে সদর থানা পুলিশ। পরে ভটভটিতে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় ভটভটিটি জব্দ করা হয় এবং ভটভটির চালক আলমগীরসহ অপর যুবক আজিজুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com