শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

রাণীশংকৈলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৩ জানুয়ারী) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রিয় হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন, জামায়াত ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে অধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, সমাজসেবক তোয়াহা বিভিন্ন রাজনৈতিক-সামজিক নেতা-কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেলায় এবার বিভিন্ন স্কুল-কলেজের ১৬টি স্টল স্থান পেয়েছে। পরে ইউএনও এবং কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com