শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

মোরেলগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ( বাগেরহাট)প্রতিনিধি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকার খালের চর থেকে ২৮ জানুয়ারী রোববার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম কোহিনুর বেগম (৪০)। সে শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের শাহআলম খানের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ২ সন্তানের জননী কোহিনুর বেগম শনিবার রাত ২ টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। রাতেই তার পরিবার পরিজন অনেক খোজাঁখুজি করেছে। পরের দিন স্থানীয় লোকজন তার লাশ খালের চরে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। উদ্ধারকৃত লাশের বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন ছিল ও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম ও স্থানীয় লোকজন জানায় উদ্ধারকৃত গৃহবধূ মানসিক ভারসাম্যহীন ছিল। লাশের হাত ও শরীরে ট্রলারে পাখার আঘাতে ক্ষত হতে পারে বলে পুলিশ জানায়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com