রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতি সভা

নড়াইল প্রতিনিধি ॥
আগামী ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে নড়াইলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় দিবসটির কর্মসূচি চূড়ান্ত করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এ বছর দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com