শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা স্ত্রীসহ গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা স্ত্রীসহ গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের তুষার শেখ ও তার স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম।

তিনি জানান, শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তুষারকে গ্রেফতার করা হয়। তুষার-নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে।

পরবর্তীতে তুষারের দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে নোয়াগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় ২২ ক্যারেটের ১১ আনা ৩ রতি স্বর্ণের চেইন টাকা এবং ঘরের শো-কেসের ওপর থেকে দু’টি কানের দুল উদ্ধার করা হয়।

২০১৫ সালের ৩০ মে থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত তুষারের নামে লোহাগড়া থানায় চুরি, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। এছাড়া অন্য থানায় কতটি মামলা আছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com