শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরে ইভটিজিংয়ের সালিশি বৈঠককে কেন্দ্র করে তিনজনকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবনের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সৌরভ প্রধান, রনি বেপারী এবং শিহাব প্রধান।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান এবং ছোট জাহাঙ্গীর।

আসামিদের মধ্যে শিহাব, শাকিব এবং শামীম আপন তিন ভাই বলে জানান ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বিল্লাল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ বিকালে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুই দল কিশোর-তরুণের মধ্যে হাতাহাতি হয়। সমস্যা মেটাতে সেদিন রাতে দুই পক্ষকে সালিশে ডাকা হয়। সেখানে সৌরভ, শিহাব ও শামীম পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অপর পক্ষের মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধানের (৪০)।

পরে নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার ২৬ মার্চ বাদী হয়ে মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০-১৫ জনকে আসামি করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com