শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

ঝিনাইদহ মনিংবেল চিল্ড্রেন একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহ মনিংবেল চিল্ড্রেন একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারীী বুধবার সকালে শহরের ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মনিংবেল চিল্ড্রেন একাডেমীর অফিস সেক্রেটারী রূপালী পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়রের সহধর্মীনি আর্মিজা শিরিন আক্তার এ্যামী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনিংবেল চিল্ড্রেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনুর আলম লিটন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com