রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

চাঁদপুর প্রতিনিধি:: ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, রাত ১২টার দিকে বরিশালের ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ এবং ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চটি চাঁদপুরের হাইমচরের চরভৈরবী অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টিপু-১৪ লঞ্চটির ধাক্কায় সুরভী-৮ লঞ্চের কিনারে থাকা এক যাত্রীর বুকে লোহার আঘাত লাগে। পরে লঞ্চে থাকা অবস্থায় ওই যাত্রী মারা যান। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

এছাড়া, ঘন কুয়াশার কারণে চাঁদপুরে আরেকটি লঞ্চ দুর্ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, মোহনপুরে রাত সাড়ে ৩টায় চাঁদপুর হয়ে ঢাকা-পটুয়াখালী নৌ পথে চলাচলকারী এম ভি এ আর খান-১ এবং ঢাকা-চাঁদপুর নৌ পথে চলাচলকারী এম ভি রফরফ-৭ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার টেক্সিন ভেঙে যায়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, লঞ্চের মাস্টার ড্রাইভারদেরকে প্রতিনিয়ত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন কুয়াশার মধ্যে নৌযান পরিচালনা না করার নির্দেশ দেওয়া ছিলো। তারা বন্দর বিজ্ঞপ্তির নির্দেশনা অমান্য করে নৌযান পরিচালনা করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com