শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম গ্রেফতার

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।

অজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়া থেকে তাকে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালানোর অভিযোগে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মামলা হয়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা থাকায় আজ তাকে পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে, তৈমুর আলম খন্দকারকে গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com