শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে: এনবিআর চেয়ারম্যান

৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আজ সোমবার (৩০ জুন) চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের শেষ দিন। আজ সকাল ১০টা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এই তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে, যেটা আদায় হয়; সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে।’’

তিনি আরো বলেন, স্বাভাবিকভাবে জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে। ফাইনাল ফিগার আসতে দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যাবে। আজ সব দপ্তর খোলা, ব্যাংক খোলা। আমার ধারণা, আজকে ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো এডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত।’’

চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে, অর্থবছরের মাঝামাঝি লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয়েছিল বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com