বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদ পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন । আজ রবিবার দেশটির পাঞ্জাব প্রদেশের আজাদ পাত্তান শহরে এই দুর্ঘটনা ঘটে ।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানায়, নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ছয়জন নারী ও একজন শিশুও আছে। দেশটির উদ্ধারকারী বাহিনীর মুখপাত্র ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন ।

জানা যায়, ৩০ জন যাত্রী নিয়ে বাসটি হ্যাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশে যাচ্ছিল । পথিমধ্যে পানা ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারাদারি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ।এ ছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও শোক প্রকাশ করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com