সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

১৭ ফেব্রুয়ারির মধ্যেই বিজয়ীদের শপথ গ্রহণ সম্পন্ন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব বলেন, “বিজয়ীদের শপথ গ্রহণের প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সরকার কাজ করছে। আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। কোনো অবস্থাতেই এর চেয়ে বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।”

বিফ্রিংয়ে তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই একটি কার্যকর প্রশাসন ও সংসদীয় কার্যক্রম শুরুর লক্ষ্যেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বর্তমানে এর চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com