শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) রাতে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদরীস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দিন আগে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী জ্বর নিয়ে ফটিকছড়ির সেবা ক্লিনিকে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো।

এদিকে, অসুস্থ আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া (হাফি.)।

সন্ধ্যায় ফটিকছড়ির নাজিরহাট সেবা ক্লিনিকে তিনি আমিরের শয্যা পাশে সময় কাটান। এ সময় তিনি হেফাজত আমিরের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

আল্লামা ইয়াহিয়া বলেন, সমসাময়িক বহু শীর্ষ আলেমের ইন্তেকাল এবং দেশ ও জাতির বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী অপশক্তির ষড়যন্ত্রের বর্তমান ক্রান্তিলগ্নে তার উপস্থিতি আমাদের জন্য মূল্যবান। তিনি হেফাজতের আমিরের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com