বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট গ্রুপ গঠন

হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট গ্রুপ গঠন

মোঃ সোলাইমান, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট গ্রুপ -২০২৫ গঠন সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে কাব দলের নিয়মিত সাপ্তাহিক প্যাক মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের গ্রুপ সভাপতি ও প্রধান শিক্ষক জনাব আরিফুল ইসলাম চৌধুরী কাব কার্ণিভাল ২০২৫-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ইউনিট লিডার ও হাটহাজারী উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক জনাব নাজিম উদ্দীন আহমেদ এবং কাব স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ হোসেন ইকবাল। অনুষ্ঠানে বক্তারা স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক ও শারীরিক বিকাশে কাব স্কাউট আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। স্কাউটস সদস্যদের অংশগ্রহণে পরিবেশনা, নিয়ম শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমের মূল্যবোধ শেখানোর উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com