বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

হরিপুরে কাস্তের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, আটক স্বামী

রাণীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বামী হাসান আলীর কাস্তের আঘাতে স্ত্রী কফুরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কফুরা বেগম হরিপুর উপজেলা ডাঙ্গীপাড়ার কামাত গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কফুরা বেগম স্বামীর হাতে থাকা একটি কাস্তে নিয়ে টানতে শুরু করেন। এসময় কফুরা বেগমের বাম হাতে কাস্তের আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরিবারের বাকি সদস্যরা দ্রুত কফুরাকে হরিপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফতেখায়রুল জানান, কফুরা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হলে দেখা যায় তার বাম হাতের রগ কেটে গেছে। তাকে তাৎক্ষণাৎ রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত কফুরার স্বামী হাসান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com