শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী (৫০) এবং তার পিতা আলহাজ্ব ইয়াকুব আলী (৭০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
সূত্র মতে জানা যায়, গত ১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় পিতা ইয়াকুব আলী এবং পুত্র আজগর আলী রাত সাড়ে ১২টায় মারা যায়। পিতা-পুত্রের মৃত্যুতে উপজেলা বিএনপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, দৈনিক হরিপুর, হরিপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সুশিল সমাজের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
উপজেলা হাসপাতাল সুত্রে জানা যায়, আজগর আলী শ্বাসকষ্ট জনিত কারণে হরিপুর হাসপাতালে ভর্তি হয়। ৩০ জুন করোনা পজেটিভ আসায় সেদিন রাতেই দিনাজপুর নিয়ে যাওয়া হয়। আজগর আলীর পিতা ইয়াকুব আলী জ্বর শ্বাসকষ্ট জনিত কারণে দিনাজপুর মেডিকেলে ভর্তি হয়, সেখানে করোনা পজেটিভ আসে।
জানা যায়, আজগর আলীর চাচা ইউনুস আলী কয়েকদিন আগে হরিপুর হাসপাতালে করোনার সিমটম নিয়ে ভর্তি হয় সেদিন রাতেই হাসপাতালে মৃত্যু হয় তার।