বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী!

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিজের স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন স্বামী।

বুধবার উপজেলার হোসেনগাঁও গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

ঐ গ্রামের হবিবুর রহমান (৬০) তার স্ত্রী রুখসানা বেগমকে (৫৫) নিজ শয়ন করে রডের শাবলের আঘাতে হত্যা করে। নিজেই ভোর রাত সাড়ে ৪টায় থানায় গিয়ে আত্নসমর্পণ করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, বুধবার ফজরের নামাজের সময় স্ত্রী রুখসানাকে ঘুম থেকে জাগালে, স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায় স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রুখসানার মৃত্যু হয়। তাঁদের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়। এক মেয়ে দিনাজপুর হাজী দানেশ কলেজে অধ্যায়রত। দুই ছেলে চাকরির সুবাধে ঢাকায় থাকেন।

এবিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বুধবার বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা থানায় দায়ের করেছে নিহতের বড় ভাই নুরুল হক। তিনি আরো বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। তবে ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন নামাজ পরার কথা বলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতেই গৃহবধূ রুখসানা মারা যায়। লাশের ময়না তদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ উন্মোচন হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com