বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনামঃ

সৌদি আরবে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার যাত্রীবাহী ওই বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। তবে হতাহতরা কোন দেশের নাগরিক বা তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটির ব্রেক কাজ না করায় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালনের জন্য মক্কা যাচ্ছিলেন।

এদিকে, ঘটনার পর পরই সৌদির সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা দুর্ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রাখে এবং সাধারণের চলাচল বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com