শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

সুদানে ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন, ১ হাজারেরও বেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: সুদানের পশ্চিমাঞ্চলের মারারা পর্বতমালা এলাকার একটি গ্রাম ভূমিধসে ধ্বংস হয়ে গেছে। এতে কমপক্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, গ্রামটিতে মাত্র একজন বেঁচে আছেন।

আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট ভূমিধস হয়।

গ্রামটির অবস্থান দারফুর অঞ্চলের মধ্যে। সুদান লিবারেশন মুভমেন্টের নিয়ন্ত্রণে রয়েছে এই দারফুর অঞ্চল। ভূমিধসে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা। গোষ্ঠীটি আরো জানিয়েছে, ভূমিধসের পর গ্রামটি ‘সম্পূর্ণরূপে মাটির সাথে মিশে গেছে’।

সুদানের উত্তর দারফুর রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধ থেকে পালিয়ে অনেক বাসিন্দারা মারা পর্বতমালা এলাকায় আশ্রয় চেয়েছিলেন। এই এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে।

দেশটিতে গত দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এতে অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছে। গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার মুখে পড়ছে।

সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com