শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেললাইনের ত্রুটির কারণে চারটি বগি লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডে পৌঁছালে ইঞ্জিনের পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ এবং রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। লাইনচ্যুতির কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকামুখী ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। রেলওয়ের উদ্ধারকারী টিম লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com