শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সীতাকুণ্ডের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৭

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

শনিবার (৪ জুন) দিবাগত রাত ২টার পরে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা যায়।

রাত ২টা ১০ মিনিটে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, হিসাব করে দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত দেড় শতাধিক আহতকে ভর্তি করানো হয়েছে। ৭ জন মারা গেছেন। বেশিরভাগই ধোঁয়ায় আহত, হালকা পোড়াও আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরও অনেকে আছেন। তাদেরও চিকিৎসা চলছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য চট্টগ্রাম সিএমএইচের বার্ন ইউনিট প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের এখানে সমস্যা হলে সেখানে পাঠানো হবে। বিভাগীয় কমিশনার এখানে আছেন। তিনি পরিস্থিতি দেখছেন। আমরাও সার্বক্ষণিকভাবে তদারকি করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com