বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সিরাজদিখানে এইচএসসি ভূয়া প্রশ্নপত্র প্রচারের দায়ে গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এইচএসসি ভূয়া প্রশ্ন পত্র প্রচারের দায়ে একজনকে গেপ্তার করেছে র‌্যাব। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল শনিবার র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এবং এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে সিরাজদিখান থানাধীন রামকৃষ্ণদী গ্রাম থেকে মোঃ মিজানুর রহমান (২০), পিতা-মোঃ সিদ্দিক বেপারী, গ্রাম-রামকৃষ্ণদী, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার করেন। এই সময় তার কাছ থেকে দুইটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলে এইচএসসি পরীক্ষা ২০১৮ এর ইংরেজি ১ম পত্রের প্রশ্নের একটি নমুনা পাওয়া যায়। পরীক্ষা শুরু হওয়ার আগে তার কাছে প্রাপ্ত কথিত ফাঁস হওয়া প্রশ্নের নমুনার সাথে পরীক্ষার মূল প্রশ্নপত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার এবং ইমো ব্যবহার করে অসাধু প্রতারক চক্র হতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিকট গোপনে বিতরণ করছিল। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com