শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলল

অনলাইন ডেস্ক:: সারা দেশে আজ রোববার স্কুল, কলেজ, মাদরাসা খুলেছে। অবশ্য, তাপপ্রবাহ এখন কিছুটা স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গত সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সর্বশেষ শনিবারও দেশের ২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে তাপমাত্রা কমায় রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ এপ্রিলে প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি পালন সাপেক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে।

এদিকে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে আগেই জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়। তবে, দেশজুড়ে চলা মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের কারণে গত ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ফের বন্ধ থাকে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত রোববার থেকে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়। শুরুর দিনেই প্রচণ্ড গরমে দেশের কয়েকটি স্থানে শিক্ষক–শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। পরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। তবে আজ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে হিট অ্যালার্ট জারি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com