শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার

সলামপুরে শ্রদ্ধা নিবেদনে প্রশাসনের প্রটোকল লঙ্ঘন! রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

জামালপুর প্রতিনিধি ॥
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন প্রটোকল অনুসরণ না করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে জামালপুরের ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্যের পক্ষে পূর্বনির্ধারিত পুষ্পস্তবক অর্পণকারীদের নামের একটি তালিকা প্রশাসনের কাছে পাঠানো হয়েছিল। অনুষ্ঠানস্থলে সেই তালিকা অনুসরণ না করে প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় নাম ঘোষণা ও পুস্পস্তবক অর্পণ সম্পন্ন করা হয়। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক অসন্তোষ সৃষ্টি হয়।

বিএনপির দলীয় সুত্রে জানাযায়, জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে পূর্ব নির্ধারিত প্রটোকল অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত তালিকা উপেক্ষা করে দলের মাঝে বিশৃঙ্খলার পরিস্থিতি জন্ম দিয়েছে প্রশাসন। অন্যদিকে, কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। সচেতন মহলের অভিযোগ, জাতীয় দিবস পালনে জন প্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় অপরিহার্য। প্রটোকল অনুসরণ না করায় প্রশাসনের কাজটি মোটেও উচিত হয়নি।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষোভের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,ইসলামপুর সরকারী কলেজ,প্রেসক্লাব, উপজেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com