বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সরকারি ৭ কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষা উপদেষ্টা

সরকারি ৭ কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আলাদা হওয়ার সরকারি সাতটি কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) গণমাধ্যমকে এ সুখবর জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, আট বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে। এই সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে।

নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, এটা তিন দিনের মধ্যে সম্ভব নয়। এখানে কাঠামোগত ব্যাপার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মডেল কী হবে, সেটা নিয়ে কাজ হচ্ছে। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া।

তিনি বলেন, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে। এখানে বহু বছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না। ভেবেচিন্তে সব কিছু করা হবে।

বিশ্ববিদ্যালয় করতে হলে প্রথমে সংবিধি তৈরি করতে হয় উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগসহ আরও অনেক কিছু বিষয় রয়েছে। এছাড়া আইন ও অর্থের বিষয়ও রয়েছে। এছাড়া সনদের প্রয়োজন হয়। সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়। তারপর বিশ্ববিদ্যালয় হয়।

সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হবে। আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে জরুরি বৈঠকে সাত কলেজ থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন ৭ কলেজের অধ্যক্ষরা। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তার আগে রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং হামলার বিচারের দাবিতে ঢাকা অবরোধের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com