সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সরকারি চাকরিজীবীরা ঈদে অগ্রিম বেতন পাচ্ছেন

সরকারি চাকরিজীবীরা ঈদে অগ্রিম বেতন পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীরদের মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

রোববার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com