শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমল ৫৩ কোটি ডলার

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ ।।
বৃহস্পতিবার (২৮ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৫৩ কোটি ডলারেরও বেশি।

তথ্য অনুযায়ী, বুধবার (২৭ মার্চ) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৫ কোটি ডলারে। যা গত বৃহস্পতিবার (২১ মার্চ) ছিল এক হাজার ৯৯৮ কোটি। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৪৮১ কোটি ডলার। যা এক সপ্তাহ আগে ছিল দুই হাজার ৫২৪ কোটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংকটের কারণে রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক প্রচুর ডলার বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে মুদ্রা অদলবদলের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলার ফেরত নিচ্ছে।
প্রসঙ্গত, এক বছর আগে বাংলাদেশ ব্যাংকের হিসাবে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল তিন হাজার ১০৭ কোটি ডলার। সে হিসাবে, এই সময়ে কমেছে ৬২৬ কোটি ডলার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com