শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে ছাত্র-জনতার মহা সমাবেশ

সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে ছাত্র-জনতার মহা সমাবেশ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারী চাকুরি, তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’সহ সকল ক্ষেত্রে পাহাড়ের বাঙালীদের সঙ্গে বৈষম্য দূর করে জনসংখ্যার অনুপাতিক পদ বন্টনের দাবি এবং পার্বত্যাঞ্চল নিয়ে রাষ্ট্র বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে শহরে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ করেছে কয়েক হাজার ছাত্র-জনতা।

আজন্ম বৈষম্যের শিকার বাঙালীদের সমঅধিকারের দাবিতে শনিবার বিকাল ৩ টায় বান্দরবান প্রেসক্লাব চত্ত্বর থেকে কয়েক হাজার ছাত্র-জনতা সড়ক অবরোধ করে। এ সময় বৈষম্য বিরোধী বিভিন্ন পোষ্টার-ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্ত্বর গিয়ে মহাসমাবেশে রূপ নেয়। ছাত্র জনতার মহা সমাবেশে পার্বত্য নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। এ সময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি এম রহুল আমিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ প্রমুখ।

মহাসমাবেশে বক্তারা বলেন, বৈষম্য মূলক ও বিশেষ উদ্দেশ্য প্রনোদিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন এবং অসহায় ও ভূমিহীনদের মাঝে ভূমি বন্দোবস্তী চালু করতে হবে। ষড়যন্ত্রমূলক এবং একটি বিশেষ শ্রেণী গোষ্ঠীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সরকারী ও খাস ভূমি দখল এবং বনজ সম্পদ ধ্বংসের পায়তারার অংশ হিসেবে চালু করা ভিলেজ কমন ফরেস্ট বা পাড়াবন প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে।পার্বত্য চট্টগ্রামে বিছিন্নবাদী সশস্ত্র সংগঠন কর্তৃক সশস্ত্র সংঘাত, হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার যথাযথ উদ্যোগ নিতে হবে। উপজাতিরা সমগ্র বাংলাদেশে জমি ক্রয়, বসবাস, চাকরি ও ব্যবসা করতে পারে। একই ভাবে তিন পার্বত্য জেলায় অন্য ৬১ জেলার নাগরিকদের সীমিত আকারে বিশেষ বিবেচনায় শিল্প কারখানা স্থাপন কিংবা ব্যবসায়ীক বিনিয়োগের উদ্দেশ্যে জমি ক্রয় করে বসবাস করার সুযোগ দিতে হবে এবং পার্বত্য স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বাতিল করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com