বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
এম.আর রয়েল শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যজিষ্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীনগর সদর বাজারে বিভিন্ন দোকান পরির্দশন করেন। এসময় তিনি পন্যের গুনগতমান বজায় রেখে সঠিক মেয়াদের খাদ্য বিক্রির পরামর্শ দেন। এছাড়া সামগ্রী কেনা বেচার সময় সঠিক ওজনে ও বিক্রয় মূল্যের তালিকা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেন। বিভিন্ন কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রীতে ভেজাল ও কোন ধরণের কেমিক্যাল ব্যবহার করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।