বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে॥ শ্রীনগর প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে শ্রীনগর উপজেলা বিএনপি।
গতকাল সোমবার রাতে শ্রীনগর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি স্থানীয় (যুগান্তর প্রতিনিধি) মোঃ আওলাদ হোসেন, সাধারন সম্পাদক স্থানীয় প্রতিনিধি (মানবজমিন) মোঃ আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক স্থানীয় প্রতিনিধি(সাপ্তাহিক একুশের কন্ঠ) মোঃ রেজাউল করিম রয়েলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী আজিজুল হক লেবু কাজী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জল, আটপারা ইউনিয়নের যুবদলের সভাপতি মোঃ মোতাহার হোসেন সহ সঙ্গীয় নেতাকর্মিরা।