বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে হত-দরিদ্রদের মাঝে ১০ টাকা কজি দরে চাল বিক্রয়

এম.আর রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥ প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত শ্রীনগরে হত-দরিদ্রদের মাঝে ১০ টাকা কজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

আজ সোমবার শ্রীনগর ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডের ১৮৪ জন ও শ্যামসিদ্ধি ইউনিয়নে ৩৭০ হতদরিদ্রের মাঝে জন প্রতি ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে।

সরকারী শ্রীনগর কলেজ গেইট এলাকায় শ্রীনগর ইউপির চেয়ারম্যান মোঃ শোখলেছুর রহমান স্ব-শরীরে হাজির হয়ে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোদন করেন। চাল বিক্রয়ে অনিয়ম রোধে সরকারী দায়িত্বে থাকা ট্যাগ আফিসার ইয়াছমিন উপস্থিত ছিলেন। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল থাকার কথা থাকলেও প্রত্যেক বস্তায় প্রায় ২ কেজি চাল কম থাকায় চেয়ারম্যান ডিলার জুয়েল মীর ও চাল ক্রয় করতে আসা হত-দরিদ্রদের সামনে ঘোষনা করেন সকলেই যেন কার্ড প্রতি ৩০ কেজি চাল পায় এবং যদি শেষ মূহুর্ত্বে এসে চাল প্রয়োজন পরে তা হলে আমার ব্যাক্তিগত অর্থ দিয়ে চাল ক্রয় করে দেবার ঘোষনা দেন। এ সময় হত-দরিদ্ররা স্বল্প মুল্যে চাল পেয়ে হাসি মূখে বাড়ী ফেরা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com