বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
এম.আর রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে দরিদ্রদের মধ্যে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ হতে ১১৭টি দরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সেলিম তালুকদার বলেন, ২ বছর মেয়াদী ভিজিডি’র আওতায় ইউনিয়নের ১১৭টি দরিদ্র পরিবার প্রতি মাসে ২’শত টাকা সঞ্চয়ের খাতায় জমা রাখার বিনিময়ে সরকারের এই সুবিধা তারা পাচ্ছে। পরিবার গুলো প্রতি মাসে ৩০ কেজি করে ভিজিডি’র চাল পাচ্ছে। মেয়াদ শেষে তাদের সঞ্চয়ের লাভসহ টাকা ফেরত পাবেন।
চাল বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আবুল কালাম, মোঃ আসলাম, মোঃ শাহাবুদ্দিন সেন্টু, নারী ইউপি সদস্য রওশন আরা কবির, আফরোজা খানম বর্ণি, সখিনা বেগম প্রমুখ।