বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥ আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন পালন উপলক্ষে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১২ টায় শ্রীনগর চকবাজার এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাত সিকদারের সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত যৌথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদ্দুল্লাহ খান মুন, সাংগঠনিক সম্পাদক সোহেল সাহরিয়ার, বাড়ৈখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াছ মেম্বার, সাধারন সম্পাদক টুটুল, ভাগ্যকুল ইউনিয়নের সাধারন সম্পাদক শিপন, বাঘরা ইউনিয়নের সভাপতি আনোয়ার মেম্বার, সাধারন সম্পাদক প্রাণ কৃষ্ণ, কোলাপাড়া ইউনিযনের সভাপতি নভেল হাসান, সাধারন সম্পাদক নাদিম হাসান, হাসাড়া ইউনিয়নের সভাপতি শাহিন আহাম্মেদ, হাসাড়া ইউনিয়নের সাধারন সম্পাদক ওবাইদুল, কুকুটিয়া ইউনিয়নের সভাপতি রিফাত, সাধারন সম্পাদক মহিউদ্দিন, আটপাড়া ইউনিয়নের সাধারন সম্পাদক ছাত্তার, ষোলঘড় ইউনিয়নের সভাপতি আকবর মেম্বার, সাধারন সম্পাদক সুলতান মেম্বার, সাংগঠনিক সম্পাদক সাগর, বিরতারা ইউনিয়নের সাধারন সম্পাদক মামুন, শ্যামসিদ্ধি ইউনিয়নের সাধারন সম্পাদক ইয়াছিন,  শ্রীনগর ইউনিয়নের সাধারন সম্পাদক মহসীন, মহিলা নেত্রী ফরিদা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com