বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সগিঞ্জ থেকে: শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শ্রীনগর পুরাতন ফেরীঘাট সংলগ্ন রাজরানী কমিউনিটি সেন্টারে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নূরুল ইসলাম পার্থর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনীয়র সহ-সভাপতি রিপন ভুইয়া। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম কানন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য কাজী শামিম ইমাম সাচ্চু,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর আলম,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিদ্দিকুর রহমান মিলন,শেখ ইদ্রিস আলী,বিএনপি নেতা মোঃ আঃ জলিল,মোঃ ফজল মাদবর,শেখ হুমায়য়ুন কবির,জহিরুল ইসলাম মামুন,পাটাভোগ ইউনিয়ন যুবদলের সভাপতি জহুরুল হক মাসুদ,উপজেলা ছাত্রদলের সিনীয়র সহ-সভাপতি মোঃ ফারুকএমদাদুল ইসলাম রজিন,অভি, আশ্রাফুল ইসলাম শুভ,স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান উল্লাহ,শাহ আলম,নূরু,হৃদয়,নুরু,মইন,মতিউর রহমান মতি আঃ রাজ্জাক সহ স্থানীয় নেতা কর্মিরা।