বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :শ্রীনগরে সাপের কামড়ে ২ জনের মৃত্যু হয়েছে।গত বৃহস্পতিবার রাতে উপজেলার গাদিঘাট গ্রামের পূর্বপাড়ায় এক গৃহবধু ও বুধবার ঈদের দিন সকালে আলমপুর গ্রামে এক স্কুল ছাত্র সাপের কামড়ে মৃৃত্যু রবণ করে।
স্থানীয়রা জানায়, গাদিঘাট গ্রামের মোঃ শহিদুল তালুকদারের স্ত্রী হেলেনা বেগম(৩৩) কে রান্না ঘরে কাজ করার সময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। বাড়ীর লোক জন দ্রুত আক্রান্ত স্থানের উপরে রশি দিয়ে বেধে ফেলে। এ সময় স্থানীয় এক ওঝা এসে তাকে ঝাড়ফুক করার সময় পায়ের বাধন খুলে দেয়। এতে হেলেনা বেগমের স্বাস্থ্যের অবনতি ঘটে। দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হেলেনা বেগম ৩ সন্তানের জননী।
অপরদিকে বুধবার ঈদের দিন সকালে উপজেলার আলমপুর গ্রামের সাঈদ বেপারীর নাতি সজিব(১৪) সোফায় বসে সেমাই খাওয়ার সময় খাটের নিচ থেকে একটি সাপ বের হয়ে তাকে কামড় দেয়। এসময় বাড়ীর লোকজন তাকে ঢাকা মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সজিব আলমপুর হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ৩ বছর আগে তার বাবা দেউল ভোগ গ্রামের মুজিবুর রহমান মালয়েশিয়ায় মারা যায়। এর পর থেকে সে ও তার এক বোন মায়ের সাথে আলমপুর গ্রামের নানার বাসায় থেকে পড়া লেখা করত।