বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শ্রীনগরে সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের প্রেস ব্রিফিং

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমুহ-ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্য সমুহ (এসডিজি) ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জন সমূহ, মাদক এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে বুধবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদে মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক এ প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।

এ সময় সরকারের সফলতা নিয়ে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারন সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল, সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, শাহ-আলম নিতুল, আরিফুল ইসলাম শ্যামল, অমিত খান, মীর রাতুল।

পরে শ্রীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান, সাংবাদিক সহ বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com