বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শ্রীনগরে শেখ হাসিনা ও বাংলাদেশ উন্নয়ন শীর্ষক আলোচনা সভা

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  শ্রীনগরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হাঁসাড়ায় বাসষ্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
হাঁসাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীকেই নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা’র হাতকে আরো শক্তিশালী করার লক্ষে মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এসময় তিনি নৌকার পক্ষে ভোটচান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক মোঃ হারুনউর রশিদ, শেখ মোঃ আলমগীর হোসেন,মুনছুর আহমেদ,সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন,জিএস নাজির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম, সদস্য মোঃ ফারুক হোসেন, সবজল কাজী,কাজী ইকবাল হোসেন পিউল, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহিন আলম রিয়াজুল ইসলাম, আহম্মেদ আলী, রেজোয়ান ঢালী, জিএস সোহেল রানা, আবুল হাসেম মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com