বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শ্রীনগরে শেখ মামুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে শেখ মামুন স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কবুতর খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শেখ মামুন স্পোটিং ক্লাব ২-১ গোলে চমক স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয়ী হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ আবুল কালাম মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা আক্তার লিমা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ ইউনুচ মিয়া, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান চপল, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, মেদেনী মন্ডল ইউপি চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নজরুল ইসলাম, শেখ মাতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাদ শিকদার, সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সোহেল সাহরিয়ার।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা রাঢীখাল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সৈকত খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com