শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শ্রীনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে গত কয়েক দিনের টানা শৈতপ্রবাহের মধ্যে তীব্র শীতে অতি কষ্টে রাত্রী যাপন করা গরীব ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় পাটাভোগ ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হানিফা মোঃ নোমান, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, পাটাভোগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মাছুম মোল্লা, ৯নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, মেম্বার মোঃ মিজানুর রহমান, মেম্বার মোঃ পাপ্পু, মেম্বার মোঃ স্বপন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি অনুদান পাওয়া ৩০০ পিচ কম্বল হতদরিদ্র ও গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে আসা এসব হতদরিদ্র, গরীব মানুষগুলো গত কয়েক দিনের টানা শৈতপ্রবাহের মধ্যে তীব্র শীতে অতি কষ্টে রাত্রী যাপন করছিলেন। এ কম্বলগুলো হাতে পেয়ে এসময় তাদের মুখে হাসি ফুটে উঠে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com